By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: অষ্টম শ্রেণিতে বিয়ে…, কৌন বনেগা ক্রোড়পতিতে জীবনসংগ্রামের কাহিনী তুলে ধরলেন ওড়িশার পিএইচডি করতে চলা গৃহবধূ
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > বিনোদন > অষ্টম শ্রেণিতে বিয়ে…, কৌন বনেগা ক্রোড়পতিতে জীবনসংগ্রামের কাহিনী তুলে ধরলেন ওড়িশার পিএইচডি করতে চলা গৃহবধূ
বিনোদন

অষ্টম শ্রেণিতে বিয়ে…, কৌন বনেগা ক্রোড়পতিতে জীবনসংগ্রামের কাহিনী তুলে ধরলেন ওড়িশার পিএইচডি করতে চলা গৃহবধূ

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: September 5, 2025 1:08 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
4 Min Read
SHARE
অষ্টম শ্রেণিতে বিয়ে…, কৌন বনেগা ক্রোড়পতিতে জীবনসংগ্রামের কাহিনী তুলে ধরলেন ওড়িশার পিএইচডি করতে চলা গৃহবধূ
👁️ 3
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

কৌন বনেগা ক্রোড়পতি। Sony Entertainment Television চ্যানেলের জনপ্রিয় গেম শো-র সঞ্চলনার দায়িত্বে মেগাস্টার অমিতাভ বচ্চন। সেই শুরু থেকে এবারের সপ্তদশ সংস্করণেও চেনা মেজাজে সঞ্চালক বিগ বি। সাধারণ জ্ঞানের গভীর ব্যাপ্তির পাশাপাশি, হট সিটে বসা প্রতিযোগীর মনোমুগ্ধকর জীবন কাহিনী মাতিয়ে রাখে দর্শককে। আর প্রতিযোগীর সঙ্গে সঞ্চালকের মজাদার কথোপকথন এক একটি এপিসোডকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। সোম থেকে শুক্র, রাত ৯ টায় শুরু হয় এক একটি এপিসোড। সর্বশেষ এপিসোডে হট সিটে বসার সুযোগ পেয়েছেন ওড়িশা বালাঙ্গিরের গৃহবধূ পূজা কুমারী।

গৃহ শিক্ষিকা পূজা হট সিটে বসে শুনিয়েছেন তাঁর জীবন সংগ্রামের অত্যাশ্চর্য সব কাহিনী। নিম্নবিত্ত পরিবারে আর্থিক কষ্ট তো ছিলই, শুনিয়েছেন সামাজিক প্রত্যাশার চাপ কাটিয়ে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার লড়াই। বলেন, ক্লাস সেভেনে উঠতে না উঠতেই তাঁর বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল বাড়িতে। ক্লাস এইটে একরকম জোর করেই বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁর বাবা-মা। কমপক্ষে ক্লাস টেন পর্যন্ত পড়তে চেয়ে সেই বিয়েতে তখন রাজি হননি পূজা।

হট সিটে বসে বিগ বি কে পূজা বলেন, “আমি আমার বাবার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে শিক্ষার সাহায্যে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। বাবার মদ্যপানের নেশা ছিল। সবাই প্রতিবাদ করেছিল যে আমাকে অষ্টম শ্রেণির পরে পড়াশোনা করতে দেওয়া উচিত নয়। তাছাড়া গ্রামের স্কুলটি কেবল সপ্তম শ্রেণি পর্যন্ত। তাই অনেকটা দূরে আরেকটি স্কুল ভর্তি হই। আমি কোনওভাবে দশম শ্রেণি পর্যন্ত পড়তে চেয়েছিলাম। এক একটা বছর নামমাত্র খাতা আর পেন-পেন্সিল দিয়ে আমাকে চালাতে হত। পরে দশম শ্রেণির পরীক্ষায় যখন টপার হই, তখন সবাই খুব অবাক হয়েছিল। কোনও টিউশন, কোনও সুযোগ-সুবিধা ছাড়াই আমি কীভাবে শীর্ষে উঠলাম তা নিয়েই ছিল সবার বিস্ময়-কৌতূল। তবে স্কুলের শিক্ষকরা আমাকে অভিনন্দন জানাতে এসেছিলেন।”

পরিবারের পাশে দাঁড়াতে শিক্ষকতার চাকরিও করেছেন একটা সময়। বলেন, “২০১৬ সালে আমি পিএইচডি করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তার ফি ছিল ১২,০০০ টাকা। আর আমি স্কুল থেকে ২০,০০০ টাকা পেতাম। ফলে পরিবারকে খাওয়াতে স্কুলে চাকরি করতে হয়েছিল।” সঞ্চালক অমিতাভ বচ্চন এই সময় জানতে চান পূজা তাঁর স্বামীর সঙ্গে কীভাবে দেখা করেছিলেন। হটসিটে বসা সপ্রতিভ গৃহবধূ সেই প্রশ্নেও ছিলেন সাবলীল। জানান, তাঁদের আর্থিক দুরবস্থার কারণেই বাবা-মা কোনও উপযুক্ত পাত্র খুঁজে পাননি। তাই একটি ম্যাচমেকিং সাইটে গিয়ে নিজের প্রোফাইল খুলেছিলেন। বলেন, “আগের জন্মে বোধহয় অনেক ভাল কাজ করেছিলাম। ”তিনি” প্রোফাইল দেখে নিজেই ফোন করেন। আমি তাঁকে নিজের সম্পর্কে বলেছিলাম। একই সঙ্গে ভয়ও পেয়েছিলাম বিয়ে করতে। কিন্তু একটি ঝুঁকি নিয়েছিলাম তখন, তবে আমার জীবনে, সেই ঝুঁকিটাই সেরা ঘটনা।”

বিয়ের পর সংসার সামাল দিতে চাকরি ছেড়েছেন। কিন্তু পড়াশোনার নেশাটা ছাড়েননি পূজা। এখন গৃহশিক্ষকতার পাশাপাশি পিএইচডি টাও পূর্ণ করতে চান ওড়িশার বালাঙ্গিরের গৃহবধূ পূজা কুমারী। কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে বসে স্বপ্নপূরণের সেই রাস্তাই এখন খুঁজে নিতে চান তিনি। আপাতত ২ লক্ষ টাকার প্রশ্নের উত্তর দিয়ে তিনি রয়েছেন রোলওভার প্রতিযোগী হিসেবে। একটি লাইফলাইন ব্যবহার করেছেন ১ লক্ষ টাকার প্রশ্নে। সঞ্চালক বিগ বি-র প্রশ্ন ছিল, ওড়িশার কোন উৎসবে কাগজের নৌকাগুলির ভিতরে প্রদীপ জ্বালানো হয় এবং মহানদীতে ভাসানো হয়? উত্তরের অপশনে ছিল A. দোল যাত্রা, B. রথযাত্রা, C. বালি যাত্রা, D. স্নান যাত্রা। লাইফলাইন ব্যবহার করে তিনি সঠিক C-কে বেছে নিয়েছিলেন।

You Might Also Like

বনগাঁ বিতর্কে মিমির বিরুদ্ধে জোড়া মামলা

দুবাইয়ে সাইরেন, বন্ধ বিমানবন্দর! ইউভানকে নিয়ে ছুটিতে গিয়ে আটকে শুভশ্রী

“বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ ভারত”, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বললেন শ্রীদেবী কন্যা

অভিষেকের পাশে অনীক, জল্পনায় নতুন সুর

সোশ্যাল মিডিয়া ছাড়ছেন ইমন চক্রবর্তী?

TAGGED: Amitabh Bachchan, Kumari Puja, Odisha Girl, tags: Kaun Banega Crorepati 17

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article জিএসটিকে যারা গব্বর সিং ট্যাক্স বলতেন, তাঁরাই আজ কৃতিত্ব নিতে চাইছেন : সীতারামন
Next Article প্রস্তাব মতোই পুজোর আগেই আরেকটি এসি লোকাল, কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ছুটল প্রথম এসি লোকাল
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

সরকারি স্টিকার সাঁটানো গাড়ির ধাক্কা, সঙ্গে অবভ্য আচরণ! গ্রেফতার মদ্যপ চালক ও তাঁর সঙ্গী
অপরাধ March 3, 2026
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে! ফেডারেশনের কড়া শাস্তির প্রতিবাদ ক্লাবের
ময়দান March 3, 2026
‘কোহলির সেই ৮২-র ছায়া সঞ্জুর ব্যাটে!’— স্যামসনের ইনিংসে মুগ্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত
ময়দান March 3, 2026
ইরানের পাশে কাশ্মীর! খামেনেই হত্যার তীব্র নিন্দা জানিয়ে কী বললেন ওমর আব্দুল্লাহ
দেশ March 3, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • সরকারি স্টিকার সাঁটানো গাড়ির ধাক্কা, সঙ্গে অবভ্য আচরণ! গ্রেফতার মদ্যপ চালক ও তাঁর সঙ্গী
  • দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে মোহনবাগানকে! ফেডারেশনের কড়া শাস্তির প্রতিবাদ ক্লাবের
  • ‘কোহলির সেই ৮২-র ছায়া সঞ্জুর ব্যাটে!’— স্যামসনের ইনিংসে মুগ্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত
  • ইরানের পাশে কাশ্মীর! খামেনেই হত্যার তীব্র নিন্দা জানিয়ে কী বললেন ওমর আব্দুল্লাহ
  • রাজ্যসভায় বাংলার বিজেপি মুখ রাহুল সিনহা, বিহার থেকে প্রার্থী হচ্ছেন নীতিন নবীন

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?