অবশেষে জামিন পেলেন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু।বুধবার ঢাকার উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।প্রায় ছয় মাস পরে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের পুলিশ। শেখ হাসিনার সরকারের পতনের পরে সংখ্য়ালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছিলেন তিনি। তবে জামিন মিললেও কিছু জটিলতা থাকায় কবে তিনি জেলের বাইরে আসতে পারবেন তা এখনও অজানা। তবে তাঁর জামিনের খবরে উচ্ছ্বসিত বাংলাদেশের সনাতন হিন্দু সমাজ।
২০২৪ সালের অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে শুরু হয় সংখ্যালঘুদের ওপর বিশেষ করে হিন্দুদের উপর হামলা। এইরকম একটা পরিস্থিতিতে গভীর শঙ্কা, উদ্বেগ ও ছড়িয়ে পড়া অনিশ্চয়তা নিয়েই জীবন বাজি রেখে আন্দোলনে নামে সংখ্যালঘুরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশসহ নানান কর্মসূচি পালন শুরু করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।ওই জোটের মুখপাত্র হিসেবে লড়াইয়ে সামনের সারিতে আসেন চিন্ময় কৃষ্ণ দাস। ২০২৪ সালের নভেম্বরে পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে। ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের টার্মিনাল থেকেই তাকে আটক করা হয়। এরপরই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা।আদালতে তাঁর জামিনও খারিজ হয়ে যায়। শুধু একবার নয় একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়। এমনকী শুনানির আগে তাঁর আইনজীবীদের উপর হামলাও হয়। পরে ঢাকা হাই কোর্টেও জামিন খারিজ হয়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অভিযোগ তোলেন, হিন্দু সন্ন্যাসী বলেই ইউনুস সরকারের কোপে পড়েছেন চিন্ময় প্রভু। প্রতিবাদে পথেও নামে হিন্দু সমাজ। এপার বাংলাতেও চিন্ময় প্রভুর জামিন চেয়ে প্রতিবাদ মিছিল হয়।হিন্দু সন্ন্যাসীর জন্য কঠিন আইনি লড়াই লড়েছেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। অবশেষে জামিন পেয়েছেন তিনি।তবে হাই কোর্টের এই রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের আপিল করতে পারে বাংলাদেশ সরকার।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
