শেখ হাসিনা পরবর্তী জামানায় অস্থির আবর্তে ঘূরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কিছু কর্মকাণ্ডে জনমনে নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলে দাবি তুলেছে বিএনপি।প্রথম আলোয় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন বিএনপির চার নেতা। সেই বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বিএনপির পক্ষ থেকে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলা হয় ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান; কিন্তু গত সাড়ে ৯ মাসে জনপ্রত্যাশা বা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বিএনপির বক্তব্যে বলা হয়েছে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই।… অথচ সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে জনমনে সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
এসবের পাশাপাশি তিন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে বাদ দেওয়ার কথা লিখিত বক্তব্যে জানানো হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে সেই দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।ছাত্র উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের অপদস্থ করার নিন্দা জানান তিনি। বিএনপির পরেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। সাংবাদিকদের এনসিপির পক্ষ থেকে জানানো হয় যে তাঁরা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। তার অভিযোগ সরকারকে প্রধান উপদেষ্টাকে চাপ দিয়ে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে আর তাতেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হতাশ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
