ডিউক বলকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। গত এজবাস্টন টেস্টেও ডিউক বল পাল্টানো নিয়ে বিতর্কে জড়িয়েছিল ভারত। লর্ডসেও একই ঘটনা। এ দিন বল পাল্টানো নিয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক শুভমন গিল। এ সময় আম্পায়ারের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতেও শোনা গিয়েছে গিলকে। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল খেলা।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ৯১ তম ওভারে। ভারত অধিনায়ক বল হাতে নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ জানান যে সেটি আকারে বড় হয়ে গিয়েছে। আম্পায়ারও এই পরীক্ষা করে দেখেন যে রিংয়ে বল ঢুকছে না। সেই মত বলটি বদলানোর জন্য মাঠের বাইরে থেকে ডেকে পাঠানো হয় চতুর্থ আম্পায়ার। কিন্তু বলের বাক্স নিয়ে আসার পর তা থেকে যে বলটি বেছে দেন শরফুদ্দৌলা তাতেই আপত্তি টিম ইন্ডিয়ার। প্রথমেই আপত্তি জানান মহম্মদ সিরাজ। তিনি এসে বাংলাদেশি আম্পায়ারকে সরাসরি জিজ্ঞেস করেন, “এই বলটি কি সত্যি সত্যিই ১০ ওভারের পুরনো মনে হচ্ছে?”
জাজবাত বাংলায় আরও পড়ুন
শরফুদ্দৌলা সে কথায় কান না দিয়ে সিরাজকে বল করার অনুরোধ করেন। এই সময় সিরাজ নিজের রান আপ নিতে যাবেন তখন আবার আকাশ দীপ এসে নতুন করে বলের পালিশ দেখান আম্পায়ারকে। ফলে সিরাজ আবার গিয়ে বল বদলানোর অভিযোগ করেন। কিন্তু এবারেও বাংলাদেশি আম্পায়ার ভারতীয় দলের অভিযোগ কানে না তোলায় অবতীর্ণ হতে হয় অধিনায়ক গিলকে। ১০ ওভারের বেশি পুরনো বল দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে তিনি বেশ কিছুক্ষণ তর্কাতর্কি করেন আম্পায়ারের সঙ্গে। ফলে বন্ধ থাকে খেলা।
আরও পড়ুন
এই সময় শরফুদ্দৌলার দিকে আঙুল তুলে কিছু একটা বলতেও দেখা গিয়েছে গিলকে। যদিও শেষ পর্যন্ত কোনও আপত্তিই ধোপে টেকেনি। ভারতীয় দলকে ওই বলেই খেলা চালিয়ে যেতে হয়। গত টেস্টে এরকম আচরণের জন্য সতর্ক করা হয়েছিল ঋষভ পন্থকে। এবার অভিযোগের তীর স্বয়ং ভারতীয় অধিনায়কের দিকে। তাঁকে কোনও শাস্তি দেওয়া হয় কি না, এবার সেটাই দেখার
