শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিন স্মরণীয় হয়ে থাকল শেষ বেলায় ভারত অধিনায়ক শুভমন গিলের সঙ্গে দুই ইংরেজ ওপেনারের বচসার কারণে। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ১১ রানে শেষ ৪ উইকেট হারায় শুভমন গিলের দল। এর জেরে টাই হয়ে যায় প্রথম ইনিংস। ইংল্যান্ড এবং ভারত, দুই দলই শেষ করে ৩৮৭ স্কোরে। অবশ্য টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম ঘটনা নয় যেখানে প্রথম ইনিংসে দুই দল একই স্কোর করেছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এর আগে আরও ৮ বার ঘটেছে এ হেন ঘটনা। যার মধ্যে রয়েছে ৩৯ বছর আগের ভারত-ইংল্যান্ড টেস্টও। আর লর্ডস তৃতীয় দিন ক্রিকেট রসিয়েদের মনে করিয়ে দিচ্ছে সেই ঘটনাই। হোম অব ক্রিকেটে শনিবার একটা সময় মাত্র ৬ উইকেট হারিয়ে ভারত তুলে ফেলেছিল ৩৭৬ রান। কিন্তু এরপরই ফের নামে ধ্বস। যার জেরে টাই হয়ে যায় প্রথম ইনিংস। এমনই ঘটনা ঘটেছিল ১৯৮৬ সালের এজবাস্টন টেস্টে। সেই ম্যাচে প্রথমে ব্যাটে মাইক গ্যাটিংয়ের অপরাজিত ১৮৩ রানের ইনিংসের সৌজন্যে ৩৯০ তুলেছিল ইংরেজরা। জবাবে ভারতও তোলে ৩৯০। লর্ডসে প্রথম ইনিংস টাই হওয়ার ঘটনাটি খুব স্বাভাবিকভাবেই উস্কে দিচ্ছে সেই স্মৃতিকে।
এজবাস্টনের সেই টেস্টে শেষপর্যন্ত অবশ্য কোনও দলই জয়ের হাসি হাসতে পারেনি।সম্প্রতি এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ছুঁয়েছেন চেতন শর্মার রেকর্ড। চেতন শর্মা সেই ম্যাচেই ওই কীর্তি গড়েছিলেন। কিন্তু এরপরেও ড্র হয় খেলা। লর্ডসেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে কি না, এখন সেই দিকেই নজর সকলের। তা ছাড়া ওই ম্যাচ ড্র হলেও আগের দুটি টেস্ট জেতার সুবাদে সিরিজ ২-০ জিতেছিল ভারত। সেই বিষয়টিও জন্ম দিচ্ছে কৌতুহলের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বিলেতের মাটিতে এ বারেও একটি টেস্টের প্রথম ইনিংস টাই হল। তা হলে কি এ বারেও সে দেশের মাটি থেকে সিরিজ জিতে ফিরতে পারে ভারত? উল্লেখ্য টেস্ট ক্রিকেটে প্রথমবার প্রথম ইনিংস টাই হওয়ার ঘটনা ঘটেছিল ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড, দুই দলই ১৯৯ করে তোলে। এর পর সব মিলিয়ে মোট ৯ বার ঘটেছে এই ঘটনা। শেষবার টেস্ট প্রথম ইনিংস টাই হয়েছিল ২০১৫ সালে। লিডসে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে দুই দলই ৩৫০ রান করে প্রথম ইনিংসে। সেই ম্যাচেও সফরকারী দল হিসেবে শেষ হাসি হাসে কিউইরা। ফলে খুব স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়ছে গিলের দলকে নিয়ে।
