পৃথিবীর যেকোনও প্রান্তেই তাঁদের দেখা হোক না কেন একটি সেলফি যেন মাস্ট। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নরেন্দ্র মোদির হাসিমুখের সেলফি গোটা বিশ্বের মিডিয়া মহলেই আদৃত।সেই প্রিয় মানুষকেই তাঁর পঁচাত্তরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন জর্জিয়া মেলোনি।
এক্স-এ পোস্ট করে মেলোনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং লেখেন, তাঁর “শক্তি, দৃঢ়তা এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা” এক অনুপ্রেরণার উৎস। তবে শুধু বার্তা নয়, মেলোনি তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে মেলোনি সামনের দিকে দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলছেন এবং তাঁর বাঁ পাশে প্রধানমন্ত্রী মোদীও হাসছেন।এই ছবিটিই বলে দিচ্ছে দুই বিশ্ব নেতার সুসম্পর্কের দিকটা।
প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানান অনেক বিশ্বনেতা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইউক্রেন যুদ্ধসহ বড় আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন।পাশাপাশি ভারত- মার্কিন সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, “ঠিক এখনই আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হল।তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! তিনি অসাধারণ কাজ করছেন।প্রধানমন্ত্রী মোদীও এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ফোন করে আমার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এক্স-এ একটি ভিডিও বার্তা দিয়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা এবং উষ্ণ শুভকামনা জানান।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
