হঠাৎ করে মাথা তোলা বিদ্রোহ-বিক্ষোভ একেবারে ঝড়ের মত আছড়ে পড়েছিল নেপাল জুড়ে।কিছু বুঝে উঠে সামাল দেওয়ার আগেই প্রাণ গিয়েছিল ৭২ জনের।জানা গেছে তাঁদের মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি এবং ৩ জন পুলিশকর্মী। ধীরে ধীরে ঝড় থেমে শান্ত হয়েছে নেপাল। এই বিক্ষোভের জেরে কে পি শর্মা ওলি সরকারের পতন ঘটেছে।প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে সেখানে এখন অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তী সরকারই এবার ‘জেন জি’ বিক্ষোভে ৭২ জনের মৃত্যুর তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করল।
নেপালে জেন-জি বিক্ষোভে নিহতদের শহিদ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে সে দেশের প্রশাসন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ১০ লক্ষ নেপালি রুপি আর্থিক সাহায্য ঘোষণা হয়েছে। রবিবার ৭২ জনের মৃত্যুর তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ৮ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে গুলিবর্ষণে যে বিক্ষোভকারীদের মৃত্যু হয়, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠনের দাবি ছিল জেন জি আন্দোলনের অন্যতম প্রধান দাবি। শনিবারই আন্দোলনকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের গ্রেফতারের দাবি জানায়। তাদের অভিযোগ, ওই দু’জনই গুলিবর্ষণের ঘটনার নির্দেশে জড়িত।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
