সাতসকালে উত্তর কলকাতায় হাড় হিম করা ঘটনা! খুন করে মহিলার দেহ গঙ্গায় ফেলতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা। একটি টলি ব্যাগে ভরে মৃতদেহ তারা গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন। সেই সময় সন্দেহ হয়। মহিলাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরো গাঢ় হয়। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার আহিরিটোলা তথা কুমারটুলির গঙ্গার ঘাটে রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় এই দুই মহিলাকে নিয়ে।
টুকরো টুকরো করে কাটা এক মহিলার মৃতদেহ একটি ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলতে এসে ধরা পড়ে যায় দুই মহিলা। ট্রলি ব্যাগে যে দেহ পাওয়া গিয়েছে সেই মৃত মহিলার পরিচয় জানা গিয়েছে। তার নাম সুমিতা ঘোষ। যারা ফেলতে এসেছিল তাদের একজনের নাম ফাল্গুনী ঘোষ আর অন্যজনের নাম আরতি ঘোষ। হাড় হিম করা এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুই মহিলা ফাল্গুনী ও আরতী একটি ট্রলি ব্যাগে সুমিতা ঘোষের টুকরো মৃত্যু দেহ উত্তর কলকাতার আহিরিটোলায় গঙ্গায় ফেলতে এসে ধরা পড়ে যান। ট্যাক্সি থেকে নেমে যখন টূলি ব্যাগটা টানছিলেন তখন অনেকেরই সন্দেহ হয় সেটা দেখে। কারণ ব্যাগটি এত ভারী যে তারা টানতে পাচ্ছিলেন না। সেই সময় ঘাটের এক মহিলা কর্মী তাদের জিজ্ঞাসা করলে তারা বলে একটি কুকুরের দেহ আছে। কিন্তু সন্দেহ হওয়ায় আশেপাশের লোকজনকে খবর দেন ওই মহিলা। খবর দেওয়া হয় পুলিশেও। ব্যাগ খুলে দেখা যায় এক মহিলার মৃতদেহ রয়েছে খন্ড খন্ড অবস্থায়। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃত মহিলাদের কাছে শিয়ালদা হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের টিকিটের টিকিট পাওয়া গেছে। কিভাবে খুন হলো? আর এই দুই মহিলার সঙ্গে খুন হওয়া মহিলার সম্পর্ক কি তা জানতে পুলিশ তদন্ত করছে। জয়েন্ট সিপি ক্রাইম ও ডিসি নর্থ পৌঁছে গেছেন এই খবর পেয়ে। আটক দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। পুলিশ কুকুর আনা হয়েছে ঘটনাস্থলে। দিনের বেলায় কলকাতায় এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার দেহ ফেলা হচ্ছিল সেটার তদন্ত করছে পুলিশ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
