এবার বিতর্কের শিরোনামে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানাতে গিয়ে যে সব ধরনের মন্তব্য তিনি করেছেন, সেই জন্য তাঁর দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছে। ওই নোটিশের জবাব দিয়েও থেমে যাননি হুমায়ূন কবীর। তিনি বলেন, “আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।” একটা জনপ্রিয় মাধ্যম কি দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আগামী বিধানসভা নির্বাচনের টিকিট না দেওয়া নিয়ে এবার বড়সড়ো মন্তব্য করলেন তিনি।
এদিন সাক্ষাৎকারে হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন রাখা হয় যে, “দল যদি এই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কার করেন বা সাসপেন্ড করে বা যদি বিধানসভা নির্বাচনে টিকিট না দেন তাহলে হুমায়ুন কী করবেন?” এ কথা শুনে বিদায় পরিস্কার জানিয়ে দিয়েছেন, ‘যদি-কিন্তু’-র মতো প্রশ্নের উত্তর দেবেন না তিনি। অর্থাৎ যদি সত্যিই সেই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে বিধায়ক নিজেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই বিষয়ে আগামী জানুয়ারি মাসে তিনি জানাবেন।
ওই জনপ্রিয় সংবাদ মাধ্যমকে হুমায়ুন কবীর বলেন, “তৃণমূল কংগ্রেস যদি ২০২৬-এর নির্বাচনে লড়ার সুযোগ দেন নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব।” এছাড়াও তিনি বলেন, ” তবে, যদি-কিন্তুর জবাব আমি দেব না। কার হয়ে লড়ব,কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব, নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা ২০২৬ এর জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানাব।”
