হাসপাতালে ভর্তি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। ছাত্রছাত্রীরা তাঁকে হাসপাতালে দেখতেও যান। যদিও, হাসপাতাল থেকে ভারপ্রাপ্ত উপাচার্য সপ্তাহখানেক আগে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে খবর পাওয়া গেল, সোমবার সকালে ভারপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকে বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। দিনটা ছিল গত ১ মার্চ। শিক্ষামন্ত্রীর গাড়িতেও সেই সময় ভাঙচুর করা হয়। তারপর আবার তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হন। এমনটাই অভিযোগ উঠেছে। এই কথার পরিপ্রেক্ষিতে, তারপরই উপাচার্যের সঙ্গে আলোচনা করতে চান পড়ুয়ারা। যদিও ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন হাসপাতালে ভর্তি। এবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। ১৫ দিনের বিশ্রামে থাকার কথা বলা হলেও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁর যাওয়ার সম্ভবনা রয়েছে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী ধরনের আলোচনা হতে পারে? আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে ক আলোচনায় বসবেন তিনি? সেই বিষয়ে কিছু জানা যায়নি। যদিও সামগ্রিক পরিস্থিতিতে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লালবাজার পুলিশ আউটপোস্ট করতে চায়। তাতে কি সায় দেবে বিশ্ববিদ্যালয়? এই নিয়ে চর্চা চলছে। এবার যাদবপুর নিয়ে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়ে চলছে আলোচনা। সূত্রের খবর, ভারপ্রাপ্ত উপাচার্য সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন। তবে সারাদিন তিনি বিশ্ববিদ্যালয়ে থাকবেন এমনটা নয়। তাই সেক্ষেত্রে তিনি কিছু সময় কাটিয়ে ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে।
