নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ফেরা নিয়ে উদগ্রীব গোটা ভারতবর্ষ।ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১লা মার্চ সেই চিঠি লিখেছিলেন মোদী। সুনীতার ফেরার আগেই এক্স (টুইটার)-এ সেই চিঠি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।তিনি লিখেছেন, “আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতের মানুষ আপনার সুস্থতা এবং আপনার মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করছে।”
সুনীতা উইলিয়ামস মানেই ভারতবাসী নিজেদের এক মহাকাশচারীকে খুঁজে পায়। গুজরাটের ঝুলসান। সুনীতার বাবা দীপক পান্ড্য ছিলেন স্নায়ুবিজ্ঞানী। তিনি থাকতেন গুজরাটের ঝুলসানে।১৯৫৭ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান । প্রায় সাত হাজার জনসংখ্যার ওই গ্রাম সুনীতা ঘুরে গিয়েছেন তিনবার।কাজেই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ফের নিয়ে চিন্তিত গোটা ভারতবাসী।আর শুধু সময়ের অপেক্ষা, সুনীতা উইলিয়ামসরা কখন পৃথিবীতে ফিরবেন সেইদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় সুনীতা উইলিয়ামসের সুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। ৫৯ বছর বয়সী এই মহাকাশচারীকে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “আপনার ফেরার পর, আমরা আপনাকে ভারতে দেখার জন্য উৎসুক। ভারতের পক্ষে তার অন্যতম কৃতী কন্যার আতিথেয়তা করা আনন্দের হবে।”
প্রধানমন্ত্রী মোদী আরও লেখেন, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনীতার সঙ্গে সাক্ষাতের কথা তাঁর এখনও মনে পড়ে। সুনীতার বাবা দীপক পাণ্ড্য ২০২০ সালে তিনি প্রয়াত হন। প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি নিশ্চিত যে দীপকভাইয়ের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তার মা বনি পাণ্ড্য নিশ্চয়ই তার ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী সুনীতার স্বামী মাইকেল উইলিয়ামসকেও তার “আন্তরিক শুভেচ্ছা” জানান।
গত বছরের জুন মাসে মাত্র আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু তাঁদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকে বার বার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বার বার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে যায়। সুনীতার মহাকাশে আটকে পড়ার পর থেকেই উদ্বিগ্ন গুজরাটের ঝুলসান গ্রামের বাসিন্দারা। তাঁর সুস্থতা কামনায় সেখানে জ্বলেছে তেলের প্রদীপ, প্রার্থনা হয়েছে প্রায় ঘরে ঘরে। এবার তার ভালভাবে ফেরার জন্যে গোটা বিশ্বের অপেক্ষার মাঝেই, প্রার্থনা চলছে গুজরাটের ছোট গ্রামে।
চিঠিতে প্রধানমন্ত্রীও সুনীতাকে প্রশংসায় ভরিয়ে লিখেছেন, ” আপনি যে সাফল্য পেয়েছেন তাতে ১৪০ কোটি ভারতীয়র গর্ব হয়। আমরা প্রত্যেকে আপনার কাজে গর্বিত। আপনি আমাদের সকলকে অনুপ্রাণিত করেন। সম্প্রতি যা ঘটেছে তাতে আপনার প্রতি গর্ব আরও বেড়ে গেছে আমাদের।” মোদীর কথায়, তিনি মনে করেন সুনীতার সঙ্গে তাঁর বাবার আশীর্বাদ সবসময়ে আছে।
Leave a comment
Leave a comment
