প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্তের দাবি! দুর্গাপুর: তারাতলায় নির্মীয়মাণ গুদামের শেড ধসে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। একাধিক আহতের চিকিৎসা চলছে হাসপাতালে। ধ্বংসস্তূপে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা জানতে সেনা, এনডিআরএফ, দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্ধার অভিযান অব্যাহত। এই আবহেই দুর্ঘটনার দায় নির্ধারণ এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল। শুক্রবার দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...