ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোরের অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুট। যদিও পড়ে এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শ্রবণ কুমার।সে বিহারের দ্বারভাঙ্গা এলাকার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছ ওই ব্যক্তির কাছ থেকে ৪৬৪ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমুল্য প্রায় ৪০লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া সোনার বিস্কুট আসাম থেকে নিয়ে আসা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
