সুদীপ্ত চট্টোপাধ্যায়
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারিকে পাল্টা হুঁশিয়ারি দিতে গিয়ে হুমায়ুন যে সাম্প্রদয়িক মন্তব্য করেছিলেন সেকারণেই হুমায়ুন কবীরকে
শো কজ করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। হুমায়ুনের বক্তব্য শুনে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূলের শৃংখলারক্ষা কমিটি। অভিযুক্ত বিধায়ককে চূড়ান্তভাবে সতর্ক করা হবে বলে জানানো হয়েছে। হুমায়ুন কবীর ইস্যুতে আজ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক বসে বিধানসভায়। বৈঠকে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু। বৈঠক সুত্রে খবর, হুমায়ুনের
জবাবে দল সন্তুষ্ট নয়। এবার তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের পর শোভনদেব বাবু জানান, অভিযুক্ত বিধায়ক কে আগামীকাল কমিটি তলব করেছে। সেখানে ভবিষ্যতে এ ধরনের আচরণ বা মন্তব্য না করার জন্য ভরত্পুরের বিধায়ককে চূড়ান্ত হুঁশিয়ারি দেয়া হবে। তারপরেও যদি তিনি নিজের অবস্থানে অনড় থাকেন সেক্ষেত্রে দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
