বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে হওয়া সহিংস আচরণ ও বৈষম্যের প্রসঙ্গে আবারও কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা সাফ জানিয়েছে, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া যে কোনও নির্যাতনের ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করে এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। বিশেষত, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, বিশ্বের যেকোনো জায়গায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ঘটলে, তারা তার কঠোর প্রতিবাদ জানায়।
“বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ নেয়, তবে সেটিকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখব। আমরা পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।”
সম্প্রতি, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “বছরের পর বছর ধরে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।
তবে তুলসীর বক্তব্য নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ঢাকার দাবি, তাঁর মন্তব্য বাস্তব তথ্যের সঙ্গে মেলে না এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বাংলাদেশ সরকারের মতে, এই ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, বরং এটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। যদিও যুক্তরাষ্ট্র বারবার এই প্রসঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করছে, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিষয়টি বেশ আলোচিত হচ্ছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
