By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে একই আইনে বাঁধতে চাইছে কেন্দ্র, ছাড় পাচ্ছে না বিসিসিআই-ও, পার্লামেন্টে পাস হতে পারে নতুন ক্রীড়া বিল
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > ময়দান > দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে একই আইনে বাঁধতে চাইছে কেন্দ্র, ছাড় পাচ্ছে না বিসিসিআই-ও, পার্লামেন্টে পাস হতে পারে নতুন ক্রীড়া বিল
ময়দান

দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে একই আইনে বাঁধতে চাইছে কেন্দ্র, ছাড় পাচ্ছে না বিসিসিআই-ও, পার্লামেন্টে পাস হতে পারে নতুন ক্রীড়া বিল

admin
Last updated: July 23, 2025 4:12 am
admin
Share
2 Min Read
পার্লামেন্টে পাস হতে পারে নতুন ক্রীড়া বিল
SHARE
দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে একই আইনে বাঁধতে চাইছে কেন্দ্র, ছাড় পাচ্ছে না বিসিসিআই-ও, পার্লামেন্টে পাস হতে পারে নতুন ক্রীড়া বিল
👁️ 11
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হতে পারে নতুন ক্রীড়া বিল। যার নাম, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫। বিলটি পাস হয়ে নতুন আইনে পরিণত হলে তার আওতায় চলে আসবে ভারতীয় বোর্ড ওরফে বিসিসিআই। অর্থাৎ এক কথায়, স্বায়ত্তশাসিত ভারতীয় ক্রিকেট বোর্ড এ বারে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসতে পারে। যদি শেষমেশ আইনটি পাস হয় সংসদের উভয় কক্ষে।

Contents
Welcome 🎉জাজবাত বাংলায় আরও পড়ুন

২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করতে মরিয়া ভারত। তার আগে সমস্ত খেলাকে এক সূত্রে বাঁধতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশে প্রতিটি খেলার জন্যই আলাদা আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে। তবে এ বার নয়া ক্রীড়া বিল পাসের মাধ্যমে প্রতিটি খেলাকেই একই আইনের আওতায় আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তাই সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে আরও ৭ টি বিলের সঙ্গে পেশ হওয়ার কথা নয়া ক্রীড়া বিলটিরও।

জাজবাত বাংলায় আরও পড়ুন

পিতৃশোকেরও আগে কর্তব্য! বাবাকে হারিয়ে এরিয়ানকে প্রথম জয় এনে দিলেন ‘লক্ষ্যে অবিচল’ রাজু

অলিম্পিকে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসে আগামী ২০২৮ সালে হতে চলা অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে অংশ নিতে পারে টিম ইন্ডিয়া। তাই স্বাভাবিকভাবেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিসিআইকেও নতুন আইনের আওতায় আনতে চায় কেন্দ্রীয় সরকার। একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, যেহেতু ক্রিকেটও এ বার থেকে অলিম্পিক স্পোর্টসের আওতাভুক্ত। তাই বহু বছর ধরে চলে আসা বিসিসিআইয়ের আধিপত্য কিছুটা খর্ব হতে চলেছে। এ বার থেকে তারা আর নিজেদের ইচ্ছামত চলতে পারবে না।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানের প্রয়োজন হয় না বিসিসিআইয়ের। একটি যথেষ্ট বিত্তশালী একটি সংস্থা। কিন্তু অলিম্পিকে অংশ নিতে হলে ক্রিকেট বোর্ডকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনেই আসতে হবে। কারণ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতীয় ক্রিকেটারদের ভারতীয় অলিম্পিক সংস্থার প্রতিনিধি হিসেবেই বিবেচনা করবে। এ দিকে এও জানা গিয়েছে যে, সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে ন্যাশনাল অ্যান্টি ডোপিং বিলের সংশোধনীও।

You Might Also Like

নতুন ভূমিকায় টি-২০ লিগে বিনিয়োগ ক্যারিবিয়ান কিংবদন্তির

প্রতিযোগিতার মাঝেই জলে ডুবে সাঁতারুর মৃত্যু

নিরাপত্তা সঙ্কটে পাকিস্তান লিগ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পিছোলেন মন্ধানা-জেমাইমা, এগোলেন শেফালি-হরমনপ্রীত

তরুণ ব্যাটারে মুগ্ধ অশ্বিন! নতুন তারকা হিসেবে উঠে আসছেন প্রিয়াংশ

TAGGED: BCCI, Central Government, Government of India, Indian Olympic Association, National Sports Governance Bill 2025

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ছাত্রীকে ব্যাড টাচ, বিক্ষোভে উত্তাল ভাতাড়ের স্কুল
Next Article পিতৃশোকেরও আগে কর্তব্য! বাবাকে হারিয়ে এরিয়ানকে প্রথম জয় এনে দিলেন ‘লক্ষ্যে অবিচল’ রাজু
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভোটের মুখে বড় রায়! শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের দাবি খারিজ হাইকোর্টে
রাজ্য April 27, 2026
সমুদ্রগড়ে রণক্ষেত্র পরিস্থিতি, তৃণমূল কার্যালয়ে হামলা ও মারধরের অভিযোগ
রাজ্য April 27, 2026
ভোটের আগে কমিশনের বড় অভিযান, রাজ্যে বাজেয়াপ্ত ৫১০ কোটি টাকার বেআইনি সামগ্রী
রাজ্য April 27, 2026
বিজেপির প্রচারে এবার স্বয়ং হনুমান
রাজ্য April 27, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • ভোটের মুখে বড় রায়! শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের দাবি খারিজ হাইকোর্টে
  • সমুদ্রগড়ে রণক্ষেত্র পরিস্থিতি, তৃণমূল কার্যালয়ে হামলা ও মারধরের অভিযোগ
  • ভোটের আগে কমিশনের বড় অভিযান, রাজ্যে বাজেয়াপ্ত ৫১০ কোটি টাকার বেআইনি সামগ্রী
  • বিজেপির প্রচারে এবার স্বয়ং হনুমান
  • গোঘাটে উত্তেজনার মাঝে আহত মিতালি বাগকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?