By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: বৃহত্তর জনস্বার্থে অবৈধ নির্মাণে আইন মোতাবেক কড়া পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজ্য > বৃহত্তর জনস্বার্থে অবৈধ নির্মাণে আইন মোতাবেক কড়া পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
রাজ্য

বৃহত্তর জনস্বার্থে অবৈধ নির্মাণে আইন মোতাবেক কড়া পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: September 1, 2025 4:08 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
বৃহত্তর জনস্বার্থে অবৈধ নির্মাণে আইন মোতাবেক কড়া পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
👁️ 12
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

সমস্ত অবৈধ নির্মাণ ক্ষেত্রে আইন মোতাবেক কড়া পদক্ষেপ করতে হবে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মেসার্স টি এস কনস্ট্রাকশন বনাম হাওড়া জেলা পরিষদের মামলায় সোমবার এই রায় দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, বৃহত্তর জনস্বার্থে কলকাতা ও হাওড়ার সমস্ত অবৈধ নির্মাণেই এটি প্রয়োগ হবে।

শীর্ষ আদলতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জোর দিয়ে বলেছে, অবৈধ নির্মাণ নগর পরিকল্পনা, নিরাপত্তা এবং প্রশাসনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “কলকাতা হাইকোর্ট বৃহত্তর জনস্বার্থে এই বিষয়টি গ্রহণ করবে এবং নিশ্চিত করবে যে কলকাতার শহর জুড়ে প্রতিটি অননুমোদিত নির্মাণে আইন অনুসারে যথাযথ পদক্ষেপ করবে”।

প্রসঙ্গত, হাওড়া জেলা পরিষদ, আবেদনকারী মেসার্স টি এস কনস্ট্রাকশনের এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছিল। যেখানে উল্লেখ করা হয়েছিল যে নির্মাণ কালে বিচ্যুতিগুলি “জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে” করা হয়েছে। আবেদনকারীর যুক্তি ছিল তাদের নির্মাণটি হাওড়া জেলা পরিষদ উপ-আইনে সুরক্ষিত। মামলাটি কলকাতা হাইকোর্টে এলে গত বছর নভেম্বরে আবেদনকারীর রিট আপিল খারিজ করে এবং অভিযোগকারী হাওড়া জেলা পরিষদের পক্ষেই রায় দেয়।

সোমাবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায়ই বহাল রাখে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট যথাযথভাবে উপ-আইন প্রয়োগ করেছে এবং অননুমোদিত নির্মাণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করেছে। “শহরজুড়ে এই ধরনের অননুমোদিত নির্মাণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের দেখানো উদ্বেগের আমরা প্রশংসা করি।” মন্তব্য শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের।

ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, অবৈধ নির্মাণের সমস্যাটি কেবল কেস-বাই-কেস নয়, একটি পদ্ধতিগত স্তরেও সমাধান করা উচিত। অনিয়ন্ত্রিত অবৈধ নির্মাণ আইনের শাসনকে যেমন নষ্ট করে, তেমনি জননিরাপত্তাকেও বিপন্ন করে তোলে।

কলকাতায় অবৈধ ভবনের বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপ করার ঘটনা কিন্তু এই প্রথম নয়। ২০২৪ সালের মে মাসে, বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের নেতৃত্বে একটি বেঞ্চ কলকাতায় একটি অবৈধ ভবন নিয়মিতকরণের আবেদন খারিজ করেছিল, রায় দিয়েছিল যে লঙ্ঘনকারীদের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়। আদালত জোর দিয়ে বলেছিল, অবৈধ কাঠামোগুলি ভেঙে ফেলা উচিত।

২০২৪ সালে গার্ডেনরিচে একটি অননুমোদিত নির্মাণ তৈরির সময় ভেঙে যাওয়ায় কয়েকজনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্ট সেই সময় কলকাতা পুরসভাকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি, অবহেলাকারী কর্মকর্তাদের বরখাস্ত করা এবং শহর জুড়ে অবৈধ কাঠামো সনাক্ত এবং ভেঙে ফেলার জন্য কলকাতা পুলিশের সঙ্গে একটি বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের সেই সমস্ত নির্দেশের জরুরি প্রয়োজনীয়তার কথা এদিনও পুনর্ব্যক্ত করেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এদিনের রায়, শহরজুড়ে অবৈধ নির্মাণ ও নির্মাণকারীদের কড়া বার্তা দিয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।

You Might Also Like

হিরণের বাড়িতে ‘দুই বউ’ মন্তব্য ঘিরে তীব্র কটাক্ষ, প্রচার মঞ্চে অভিষেকের নিশানায় বিজেপি প্রার্থী

আইপ্যাক মামলায় নতুন মোড়, প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে তলব করল ইডি

কাটোয়ায় কাকা-ভাইপোর ভোটযুদ্ধ, একই বাড়িতে থেকেও ভিন্ন রাজনৈতিক মেরুতে লড়াই

অভিষেকের গাড়ি তল্লাশি নিয়ে তুমুল বিতর্ক

বাংলার ভোটে ত্রিমুখী চাপানউতোর, তীব্র আক্রমণে রাহুল

TAGGED: As Per Law, HIGH COURT, Illegal Construction, Kolkata And Howrah, Strict Compliance, tags : Supreme Court

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article চিনে মোদির জন্য বিলাসবহুল লিমুজিনের ব্যবস্থা জিনপিংয়ের, এই গাড়ির কৌলীন্যর গল্প জানলে অবাক হবেন
Next Article জাতীয় কোচ হিসেবে প্রথম পরাজয়ের মুখোমুখি জামিল, ইরানের বিরুদ্ধে ০-৩ হার ভারতের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

আয়ারল্যান্ড সফরের শর্টলিস্টে বৈভব, ১৫ বছরেই ভাঙতে পারেন সচিনের রেকর্ড
ময়দান April 14, 2026
বড় বোলারদের আক্রমণ, অচেনার সামনে ধস! বৈভবকে ঘিরে ইরফানের ইঙ্গিত
ময়দান April 14, 2026
‘টাইগার জিন্টা হ্যায়’ মিম ফিরতেই ফের ভাইরাল সলমনের পোস্ট
ময়দান April 14, 2026
কমলা ও বেগুনি টুপির দৌড়ে বড় বদল, শীর্ষে রাজস্থান
ময়দান April 14, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • আয়ারল্যান্ড সফরের শর্টলিস্টে বৈভব, ১৫ বছরেই ভাঙতে পারেন সচিনের রেকর্ড
  • বড় বোলারদের আক্রমণ, অচেনার সামনে ধস! বৈভবকে ঘিরে ইরফানের ইঙ্গিত
  • ‘টাইগার জিন্টা হ্যায়’ মিম ফিরতেই ফের ভাইরাল সলমনের পোস্ট
  • কমলা ও বেগুনি টুপির দৌড়ে বড় বদল, শীর্ষে রাজস্থান
  • ফুটবলে ৫০ মিনিটের ম্যাচ, কার্ড উঠে যাওয়ার প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?