
বলিউড অভিনেতা Akshay Kumar-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে। অভিনেতার চোখে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন অক্ষয়। কাজের ব্যস্ততার কারণে বিষয়টি এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে ‘ভিশন কারেকশন সার্জারি’ করাতে হয় তাঁকে। ৬ মে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের মতে, এটি একটি রুটিন প্রক্রিয়া এবং অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
বর্তমানে কেরলে নিজের নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে শুটিংয়ে ছিলেন Vidya Balan ও Raashii Khanna-র মতো অভিনেত্রীরাও। এর মধ্যেই আচমকা অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে।
সম্প্রতি মুক্তি পাওয়া Bhoot Bangla ছবির সাফল্য নিয়েও বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। সেই সাফল্যের মাঝেই নতুন প্রজেক্টের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তবে চিকিৎসকদের নির্দেশ মেনে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন অক্ষয়।
অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এখন তিনি অনেকটাই সুস্থ এবং দ্রুত শুটিং ফ্লোরে ফিরবেন। প্রিয় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে স্বস্তিতে তাঁর ভক্তরাও।
