দেশের অন্যতম ধনী পরিবারের সদস্য হলেও শৈশবে অর্থকষ্টের মুখোমুখি হতে হয়েছিল নীতা অম্বানীকে। উচ্চশিক্ষার স্বপ্ন ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু টাকার অভাবে তা পূরণ হয়নি। সম্প্রতি হার্ভার্ড-ইন্ডিয়া কনফারেন্স ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
নীতা জানান, তার মা দুই পুত্রবধূ, শ্লোকা ও রাধিকাকে ফোন করে বলেছিলেন, “নীতার ছোটবেলায় হার্ভার্ডে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু আমরা ওকে পাঠাতে পারিনি। আজ ওকে হার্ভার্ডে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দিতে।”
এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুকেশ অম্বানীর মধ্যে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে বলেন, “মোদীজি দেশের জন্য ভালো, আর মুকেশ আমার বাড়ির জন্য ভালো।”
উল্লেখ্য, নীতা অম্বানী বর্তমানে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল সহ ১৫টি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন।
