অনুব্রত মণ্ডলের গলায় আজ ভিন্ন সুর। আর গুড় বাতাসা নয়, আর চড়াম চড়াম নয়। আর খেলা হবেও নয়। আর পুলিশকে বোম মারার নিদান নয়। একদম অন্য কথা তাঁর মুখে। কিছুটা সেই আগের পুরোনো মেজাজ নয় আর। বোলপুর তৃণমূল কার্যালয়ে জেলার নেতাদের নিয়ে বৈঠকের পর সাংবাদিক দের সামনে জানালেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারী প্রকল্পকে সামনে নিয়েই এইবার তাঁরা ২৬ এর বিধানসভার ভোট চাইতে যাবেন সাধারণ ভোটারদের কাছে সবার বাড়ী বাড়ী। যে ৮৫ টি সরকারী পরিষেবা এই সরকার দিয়েছে। প্রতি পরিবার কতগুলি সরকারী সুবিধা পাচ্ছেন সেই সব জানা হবে তাঁদের কাছ থেকে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা, উন্নয়নের কথা বলেই ভোট চাইবেন তাঁরা নতুন রূপে জনসংযোগ করেই।
জেলার কোর কমিটির নেতা থেকে শুরু করে জেলার সব বিধায়ক, ব্লক সভাপতি, জেলা পরিষদের সভাপতি সহ সবাইকে নিয়ে বোলপুর তৃনমূল কার্য্যালয়ে এই জরুরী বৈঠক ডাকেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উল্লেখ্য মুখ্যমন্ত্রী কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়াম সভায় তাঁকে জেলার সবাইকে নিয়ে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আর সেই কথা মাথায় রেখেই জেলার সব নেতা, মন্ত্রী, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে এই বৈঠকের ডাক দেন তিনি। উল্লেখ্য তিনি আরও বলেন যে ভোটার তালিকা নিয়ে সাত দিন ধরে কর্মসূচী নেওয়া হবে সব জায়গায় জেলা জুড়ে। তারপর আবার আট মার্চ ফের ব্লক সভাপতিদের বৈঠকে ডাকা হচ্ছে বোলপুরে। ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি করার পর। সেই তালিকা তৈরি করে তাঁরা জমা দেবেন। এরপর যদি কোনো কারণে তালিকা সংশোধন করতে হয় সেটা তারা করবেন পরে। এই বৈঠক শেষে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন আমরা পথে আছি সব সময়। আমরা এক হয়ে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়েই কাজ করবো।
