আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) সরস্বতী পুজোর জন্য শুধুমাত্র আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। এছাড়া, দেশের অন্যান্য অংশেও ব্যাঙ্ক খোলা থাকবে।
পঞ্জিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারিও সরস্বতী পুজো রয়েছে। তবে সেদিন রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্যদিকে, ফেব্রুয়ারির বিভিন্ন দিনে বিভিন্ন শহরে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি চেন্নাই, ১২ ফেব্রুয়ারি শিমলা, ১৫ ফেব্রুয়ারি ইম্ফল, ১৯ ফেব্রুয়ারি বেলাপুর, লখনউ ও নাগপুর, এবং ২০ ফেব্রুয়ারি আইজল ও ইটানগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই দিনগুলিতে কলকাতা, গুয়াহাটি ও আগরতলায় ব্যাঙ্ক স্বাভাবিকভাবে খোলা থাকবে।
মহাশিবরাত্রির কারণে ২৬ ফেব্রুয়ারি আমদাবাদ, আইজল, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, রাইপুর, রাঁচি, শিমলা, শ্রীনগর ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে কলকাতা, আগরতলা ও গুয়াহাটিতে ব্যাঙ্ক খোলা থাকবে।
ফেব্রুয়ারির শেষ ব্যাঙ্ক ছুটি ২৮ তারিখ, শুধুমাত্র গ্যাংটকে লোসার উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতা, আগরতলা, গুয়াহাটি এবং দেশের অন্যান্য জায়গায় ব্যাঙ্ক খোলা থাকবে।
ফেব্রুয়ারিতে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ২, ৮, ৯, ১৬, ২২ ও ২৩ তারিখ। তবে সরস্বতী পুজো (৩ ফেব্রুয়ারি) ও মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি)-তে ব্যাঙ্ক খোলা থাকবে।
